Press "Enter" to skip to content

হাঙরের মুখোমুখি হয়ে যা করলেন মেহজাবীন

ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন হাঙরের মুখোমুখি হওয়ার লোমহর্ষক বর্ণনা। বলতে ভোলেননি, ওই পোস্ট লেখার সময় হিম হয়ে এসেছে তার হাত।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ‘দুবাই অ্যাকোয়ারিয়াম অ্যান্ড আন্ডারওয়াটার জু’ নামক স্থানে পানির নিচে গিয়ে সরাসরি হাঙরের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী।

মেহজাবীন চৌধুরী

এ প্রসঙ্গে গণমাধ্যমের সামনে কাঁপা কাঁপা গলায় তিনি বলেন, এখানে যখন ট্রেনিং দিচ্ছিল, আমি বলছি ক্যান্সেল। আমাকে দিয়ে হবে না, আর আমার এমনিতেই ঠাণ্ডা বেশি। আর আমি কাঁপা শুরু করছি। আমার বারবার মাস্কের ভেতর পানি চলে যাচ্ছিল। আমি মনে করেছি আমাকে দিয়ে হবে না, এটা অন্য রকম অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ আমি ফিরে এসেছি।

ডি- এইচএ

সুত্রঃ ভোরের কাগজ

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.