Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
করোনার এই সময়ে রাজনীতি করা সমীচীন নয়: ওবায়দুল কাদের – GBTnews Bangla Press "Enter" to skip to content

করোনার এই সময়ে রাজনীতি করা সমীচীন নয়: ওবায়দুল কাদের

করোনার এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, জীবিকার আগে জীবন। তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ওবায়দুল কাদের আজ (২৬ এপ্রিল) সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ আহ্বান জানান। তিনি তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে। এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়। করোনার এই ভয়াবহ বিস্তাররোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো। মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন বলেও জানান তিনি। বিএনপির অনেক নেতাদের ঔষধ কোম্পানি আছে। এই ঔষধ কোম্পানিগুলোর মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ আছে কিন্তু সেটাও তারা করছে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কর্মীদের মত কৃষকের ধান কেটে দেওয়ার মত কর্মসূচিও তো বিএনপির নেতারা করতে পারে? বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে। সাম্প্রদায়িক অপশক্তিকে সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও এর রাজনীতি উস্কানি দিচ্ছে যা জনগণ আশা করে না।

হেফাজতে ইসলামের বিষয়ে বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, গতকাল হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেছে। তবে শুধু কমিটি বিলুপ্ত করলেই হবে না, সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে।

ওবায়দুল কাদের প্রশ্ন করেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তান্ডব কী বন্ধ হবে?

করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়। মাস্ক না পরলে ভ্যাকসিনে কোন কাজ হবে না।

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.