Press "Enter" to skip to content

শরীয়তপুরে কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ শুরু

শরীয়তপুর, ২ মার্চ, ২০২১ (বাসস) : জেলায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় জেলা সদর, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ৩ দিনব্যাপী কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে ।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় খামারবাড়ি শরীয়তপুরের প্রশিক্ষণ কক্ষে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক মো: আমীর হামজা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তর শরীয়তপুরের প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাস ও জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার।
প্রশিক্ষণে মাঠ পর্যায়ে কৃষকদের দৈনন্দিন, স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী আবহাওয়ার পূর্বাভাস বিষয়ে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে প্রাণি সম্পদ ও মৎস্য বিভাগের সমন্বয়ে কৃষিকে সমৃদ্ধকরন কৌশল বিষয়ে ধারনা প্রদান করা হয়। পুর্বাভাস জেনে কৃষক যেন দুর্যোগের হাত থেকে তাদের ফসল রক্ষায় প্রয়োজনীয় আগাম পদ্ধতি অবলম্বন করতে পারেন।

সুত্রঃ বাসস

More from কৃষিMore posts in কৃষি »
Mission News Theme by Compete Themes.