Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
প্রেম করে বিয়ে, ৪ মাস পর পিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার – GBTnews Bangla Press "Enter" to skip to content

প্রেম করে বিয়ে, ৪ মাস পর পিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুর, ২৫ নভেম্বর- ফরিদপুরের ভাঙ্গায় পিয়া (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মুনসুরাবাদ গ্রাম থেকে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়।

পিয়া উপজেলার বাস্তখোলা গ্রামের তৌহিদ মৃধার মেয়ে ও হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী বলে জানা যায়।

পুলিশ ও এলাকাবাসি জানায়, প্রায় চার মাস আগে পিয়া ও নুর মোহাম্মদ প্রেম করে বিয়ে করে। গত সোমবার পিয়া তার বাবার বাড়ি থেকে শ্বশুড় বাড়িতে আসেন। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার সন্ধ্যায় পিয়াকে বাড়িতে রেখে নূর মোহাম্মদ তার বাবা-মাকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে যান। রাতে বাড়িতে ফিরে ঘরে পিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ভাঙ্গা থানার ওসি শফিকুর রহমান গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/২৫ নভেম্বর

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.