Press "Enter" to skip to content

‘তকদীর’-এ জুটল ৩টি পুরস্কার

সৈয়দ আহমদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ তকদীর ‘সেফকিপার চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’র মঞ্চে জিতে নিয়েছে তিনটি পুরস্কার। শ্রেষ্ঠ ওয়েব সিরিজের পাশাপাশি শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সিরিজের নির্মাতা। এদিকে ওয়েব সিরিজে নাম ভূমিকায় অভিনয় করা চঞ্চল চৌধুরীর হাতে উঠেছে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। একটি লাশবাহী ফ্রিজার ভ্যানচালক তাকদীরকে ঘিরে সিরিজের গল্প আবর্তিত হয়েছে। ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত হয়েছিল ‘তকদীর’। প্ল্যাটফর্মে মুক্তির সঙ্গে সঙ্গেই সিরিজটি দর্শকনন্দিত হয়। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়ে পরিচালক সৈয়দ আহমেদ শাওকী তার ওপর আস্থা রাখার জন্য হইচই ও সিরিজের পুরো টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এদিকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরীও।

ডিসি

সুত্রঃ ভোরের কাগজ

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.